সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শুক্রবার সৌদি আরব যাচ্ছেন আরও ৪ হাজারের বেশি হজযাত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮.৪৯ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

তৃতীয় দিনে শুক্রবার সৌদি আরব যাচ্ছেন আরও ৪ হাজারের বেশি হজযাত্রী। এদিন মোট ১০টি ফ্লাইটে এই হজযাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন। এর আগে, আরও ৪ হাজারের বেশি হজযাত্রী ঢাকা ছেড়েছেন।

বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে নির্দিষ্ট ফ্লাইটের আগেই হজযাত্রীরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে যান।

এদিকে আগের থেকে বেড়েছে ভিসা প্রাপ্তির হার। বুধবারও (৩০ এপ্রিল) ১৯ হাজারের বেশি ভিসাবিহীন যাত্রী থাকলেও আজ কমে তা ১৬ হাজারে নেমেছে। এখন পর্যন্ত ২৭টি ফ্লাইটে ১১ হাজারেরও বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

নির্বিঘ্নে হজ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শতভাগ যাত্রীর ভিসা পাবেন বলে জানাচ্ছে হজ অফিস। যাত্রীরা বলছেন, বহুদিনে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন হজ যাত্রীরা।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

আগামী ৩১ মে পর্যন্ত চলবে প্রাক-হজ ফ্লাইট। হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com