সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ইউএনও আবদুল কাইয়ূম 

  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮.১৯ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে
পিরোজপুর  প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার  গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।
বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিষ্টার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়া কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়।
এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ বেলায়েত হোসেন, সাধারণ শিক্ষক সদস্য মো. আব্দুল হালিম, অভিভাবক সদস্য রুবেল মিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।
এতে আরও বলা হয়, এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো।
এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছি। মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাবো। শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com