সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যশোর শহরের ইবনে সিনা হসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৮.২৫ পিএম
  • ১০৩ বার পড়া হয়েছে

যশোর শহরের ইবনে সিনা হসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের ১০১ নম্বর কক্ষটি মহিলা স্যাম্পল কালেকশন রুম। এই রুম সংলগ্ন টয়লেটটি নারীরা ব্যবহার করে থাকেন। রাতের শিফটের ক্লিনার আল-আমিন হোসেন নিয়মিত ডিউটির সময় টয়লেটের একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

হাসপাতালের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক আসিফ নেওয়াজ বলেন, খবর পেয়ে তিনি ও অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নবজাতককে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান।

সেখানে চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি হেফাজতে নেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com