সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকা উত্তরের মশা নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮.৫১ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনকে মশামুক্ত করতে এবার দায়িত্ব দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে। আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি প্রতিটি হাসপাতালে রাখা হবে আলাদা ডেঙ্গু ইউনিট। সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা করা যাবে বিনা খরচে। আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক।

আসছে বর্ষা। এ সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ফলে, আগে থেকেই নড়েচড়ে বসেছেডিএনসিসি। আজ সকালে ডিএনসিসির কার্যালয়ে বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক।

প্রশাসক অভিযোগ করেন, মশক নিধনের দায়িত্ব পেয়ে বেসরকারী প্রতিষ্ঠান দুর্নীতি করেছে। রয়েছে সিটি করপোরেশনের অব্যবস্থাপনা, কীটনাশক সংগ্রহে দুর্নীতির অভিযোগও।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘মশা মারতে আমরা কামান লাগাচ্ছি, সেই কামান ঠিক মতো কাজ করছে কিনা সেই জন্য আবার লোক নিয়োগ করছি। সেই লোক ঠিক মতো কাজ করছে কিনা সেই জন্য আবার আর্মি নিয়োগ করছি। যে তৃতীয় পক্ষ দিয়ে আমরা মশার ওষুধটা ছিটাতাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের দিয়ে এবার কাজটা করাবো না। আমরা এবার আর্মিকে দিয়ে এই কাজটি করাবো।’

এসব প্রতিরোধে এবার মশার ওষুধ ছিটানো থেকে শুরু করে পুরো মশক নিধন কার্যক্রম দেখভালের দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে।   ডিএনসিসির প্রশাসক বলেন, ‘প্রত্যেকটা হাসপাতালে আমরা একটা করে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করতে চাই। সেই ক্ষেত্রে আপনারা প্রস্তুত কিনা সেটা এই মাসের মধ্যে আমাদেরকে একটু চিঠি দিয়ে জানাবেন।’

ডিএনসিসি জানায়, আগামী সপ্তাহ থেকে উত্তর সিটিতে বিভিন্ন নির্মানাধীন ভবনে সচেতনতামূলক প্রচার করা হবে। পরে চালু হবে জরিমানাসহ জোরালো অভিযান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com