সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুরে ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করলো শ্বশুর

  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৬.৫৪ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরের নাজিরপুরে পুত্রবধুকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল) উপজেলার বুড়িখালি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্ত শ্বশুর তোরাব আলী (৬৫) ওই গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে।

এঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধুর মা আফরোজা খানম বাদী হয়ে গতকালই নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শ্বশুর পলাতক রয়েছেন।

মামলা সুত্রে জানা গেছে, তোয়াব আলীর ছেলের সাথে ৬ মাস পূর্বে তার মেয়ের বিয়ে হয়। বাড়িতে কেউ না থাকায় ঘুমের ঔষধ খাইয়ে শ্বশুর তার মেয়েকে ধর্ষণ করে। বুধবার বিকালে তার মেয়েকে নাজিরপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

নাজিরপুর থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো: মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com