সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রায়পুরে মাদক কারবারি ‘এলএনজি শিমুল’ গ্রেফতার 

  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৭.২৮ পিএম
  • ১১৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার  রাখালিয়া বাজার থেকে মাদক কারবারি শিমুলকে ওরফে এলএনজি রাসেল ওরফে ডিলার শিমুলকে  ১৫২ পিচ ইয়াবাসহ আটক করেছে  সেনাবাহিনী। শিমুল উপজেলার রাখালিয়া গ্রামের আইনউদ্দিন বেপারী বাড়ীর মনুহারের ছেলে। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ও অস্ত্র কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে (১০ এপ্রিল) দুপুরে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) সদর থানা সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে রায়পুর থানাধীন রাখালিয়া বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। মাদকদ্রব্য উদ্ধারে সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে শিমুল নামের একজনকে গ্রেফতার করে সেনাবাহিনী।
জিজ্ঞাসাবাদে প্রথমে আটক ব্যক্তি মাদকের বিষয়ে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তার প্যান্টের পকেট থেকে ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে  মাদক কারবারি শিমুল জানান, রায়পুর থানা এলাকা ও রাখালিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় নেশাজাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে।
এই সুযোগে অভিনব পন্থায় নিত্যনতুন কৌশলে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদক এনে রায়পুরসহ রাখালিয়ার বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রয় করেন তিনি। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com