সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটিচাপা অবস্থায় শিশুসহ ৩ জনের বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৭.১০ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটিচাপা অবস্থায় দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ ।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদি তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- স্বপ্না খাতুন (২৫), লামিয়া খাতুন (২২) ও দুই বছরের শিশু হাবিব। স্বপ্না-লামিয়া সম্পর্কে দুই বোন। স্বপ্না গার্মেন্টস কর্মী হিসাবে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মিজমিজি এলাকার একটি পুকুরের পাড় থেকে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, খণ্ডবিখণ্ড তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব হবে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

–একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com