সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরগুনায় শয়তানের নিঃশ্বাস দিয়ে প্রতারণা ২ জনকে গ্রেফতার 

  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১১.৪৯ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:-বরগুনায় শয়তানের নিঃশ্বাস দিয়ে অচেতন করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করায় ২ জনকে গ্রেফতার করেছে বরগুনা সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা সদর ইউনিয়নের ঢলুয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে মামুন খান (৪৫) ও রাজ্জাকের ছেলে রাব্বি।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে বরগুনা সদর উপজেলার ৮ নং বরগুনা ইউনিয়নের ঢলুয়া এলাকা থেকে আধুনিক তথ্যপ্রযুক্তির সহয়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এই প্রতারক চক্রটি প্রতিনিয়ত প্রতারণার মাধ্যমে লঞ্চ, বাস ও বড় বড় বাজারে গিয়ে গ্রামের সহজ সরল মানুষদেরকে টার্গেট করে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে টাকা পয়সা, স্বর্ণালংকার সর্বস্ব লুট করে নেয়। এছাড়া প্রায় আটমাস পূর্বে বরগুনা পুরাকাটা ফেরিঘাটের নিকটবর্তী স্থানে যাত্রীবেশে ইজি বাইকে উঠে ড্রাইভারকে চেতনানাশক ঔষধের (কথিত শয়তানের নিঃশ্বাস) মাধ্যমে অবচেতন করে ড্রাইভারের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তার নিকট আত্মীয় স্বজনদের কাছে প্রতারকরা কল করে তারা নিজেদেরকে ডিবি পরিচয় দেয় এবং অটো ড্রাইভার তাদের হাতে আটক রয়েছে বলে জানায়। তারা ড্রাইভারের আত্মীয় স্বজনদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে। এ সংক্রান্তে বরগুনা থানায় একটি মামলা হয় যার নং ১৫/২৪। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রতারক চক্রের প্রধানকে জেল হাজতে প্রেরণ করা হয়। সেই ঘটনার সাথে জড়িত আরো একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছিলো । গতকাল প্রতারক চক্রের আরো দুজন মামুন ও রাব্বিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া মামুনের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রির সম্পৃক্ততা পাওয়া গেছে।

এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন,বরগুনা শহরের আনাছে কানাচে গ্রামের সহজ-সরল মানুষদেরকে শয়তানের নিঃশ্বাস দিয়ে সর্বোচ্চ লুটে নিয়ে একটা মানুষকে সর্বশান্ত করে দেয় এরা। সেই চক্রের মূল হোতাকে আমরা খুঁজে বের করেছি। আগেও কয়েকজনকে আটক করা হয়েছে। আজকেও সেই চক্রের দুজনকে গ্রেফতার করা হয় এবং বাকি যারা রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া এই চক্রটি মানুষের সাথে প্রতারণা, ফিটিংবাজী, মাদক ব্যবসা করছে বলে অভিযোগ রয়েছে। বরগুনা থেকে এই ধরনের প্রতারকদের নির্মূল করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com