সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গভীর রাতেও করোনা আক্রান্তদের পাশে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা

  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০, ৫.২৯ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

এরই ধারাবাহিকতায় ৮ মে, ২০২০ রাত দশটায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান এডিসি(কোয়ার্টার মাস্টার) সৈয়দ রফিকুল ইসলাম ও এডিসি(পরিবহন) মো: শাহেন শাহ।

 

তাঁরা করোনা আক্রান্ত পুলিশ সদস্যকে সরেজমিনে পরিদর্শন করেন, তাঁদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং আক্রান্তদের চিকিৎসা সেবাসহ নানাবিধ সুবিধা-সুবিধার বিষয়ে খোঁজ নেন। তাদের বর্তমান শারিরীক ও মানসিক অবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং আরো কোন সহযোগিতার প্রয়োজন আছে কি-না সে সম্পর্কে বিস্তারিত আলাপ করেন।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেয়ে আক্রান্ত পুলিশ সদস্যরা মানসিকভাবে শক্তিশালী হচ্ছেন।

 

পরিদর্শণ দলের কর্মকর্তারা বলছেন, আলহামদুলিল্লাহ্, আমাদের বেশিরভাগ সদস্যই ভাল আছেন এবং ক্রিটিক্যাল কয়েকজনও দ্রুত সুস্থতার দিকে যাচ্ছেন।

আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করে যাচ্ছেন কমিটিতে থাকা কর্মকর্তাগণ।

করোনা সংকট মোকাবেলায় দায়িত্বপালন করতে গিয়ে ইতোমধ্যে প্রায় দেড় হাজার পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। যাঁদের অধিকাংশই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com