সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তারাবির নামাজ পড়ে ঘরে ফিরে পেলেন স্ত্রীর গলাকাটা লাশ

  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৭.৩৭ পিএম
  • ৯৯ বার পড়া হয়েছে

স্ত্রীকে ঘরে রেখে তারাবির নামাজে গিয়েছিলেন স্বামী। নামাজ শেষে ঘরে ফিরে দেখেন খাটের ওপর স্ত্রীর গলাকাটা নিথর লাশ পড়ে রয়েছে।

এ ঘটনা জানাজানি হলে এলাকার মসজিদের মাইকে ‘ডাকাত ঢুকেছে’ বলে মাইকিং করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম মুক্তা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের মান্নান গাজীর স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তারাবির নামাজ আদায়ের উদ্দেশে মান্নান যখন মসজিদে যান, সে সময় তিনি বাইরে থেকে ঘরের প্রবেশদ্বার আটকে রেখে যান। তবে ঘরে ফিরে ওই ভয়াবহ ঘটনার সাক্ষী হন তিনি। এরপর মাইকিংয়ের কারণে এলাকায় হুলুস্থুল পড়ে গেলে সেখানে পৌঁছায় ভেদরগঞ্জ থানা পুলিশ।

ঘটনার বিষয়ে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘মসজিদের মাইকে খবর শুনে ঘটনাস্থলের কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু ততক্ষণে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে।’

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, ‘এলাকায় যে ডাকাতির ঘটনা বলে প্রচার চলছে, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশটি প্রাথমিক তদন্তের পর ঘটনার কারণ বলা যাবে।

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com