সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবস-২০২৫ চট্টগ্রামের ইপিজেড থানা বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৬.৩১ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রামের ইপিজেড থানা ও, ৩৯ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে ২৬ মার্চ বুধবার,রাত ১২:০১ মিনিটে মিছিল সহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১সালের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

২৬শে মার্চ বুধবার রাতে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র সহ -সম্পাদক মোঃ জাবেদ আনসারী।
এতে আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান, যুগ্ম সম্পাদক মোঃ আলী, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পারুল, আব্দুর রহমান, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নওশাদ সুমন রহমান, মোঃ সালাউদ্দিন, মোঃ রাসেল, সালাউদ্দিন কাদের (জনি), যুবদলের সাবেক আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ, সদস্য সচিব মোঃ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, মোঃ আব্দুল্লাহ আল সাবা, মোঃ রিপন,ছাত্রদলের সদস্য সচিব মোঃ আকিব জাবেদ, সাজ্জাদ কবির রুপি, কৃষক দলের মোঃ শাহেদ আলী, মোঃ রনি,এইচ এম শাহানুর সহ বিএনপির অঙ্গসংগঠন যুবদল – ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল – শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর এদেশের গণমানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বে বিগত বছরে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু কিছু দোসর ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনে সেই বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর বর্বর হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সহ মিথ্যা বানোয়াট মামলা দিয়ে চরম হয়রানি করেছে।
আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপি তারণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আবার ও ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সম্পূর্ণ রুপে দেশ গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com