সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসক ম্যাটস এর সংবাদ সম্মলন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭.৪৯ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় ৪দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসক ম্যাটস এর সংবাদ সম্মলন
অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫-০২-২০২৫)সকাল ১১টায় জেলা প্রেসক্লাব হলরুমে নওগাঁ জেলা বিডিএমএ ম্যাটস এর আয়াজনে এই সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মলনে ডিপ্লোমা চিকিৎসক সংগঠনের সাধারন সম্পাদক ডা: রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বিভিন্ন দাবী দাওয়া পেশ করেন ( ১) অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় দশম গ্রেডে উন্নীতকরণ। অতিশীঘ্র দশম গ্রেডে শূন্য পদগুলোতে ডিপোমা চিকিৎসকদের নিয়োগ দান। কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি করতে সাড়ে ৪ বছরের মেডিকেল ডিপ্লোমাধারী চিকিৎসকদের নিয়োগ দান। (২) ম্যাটস কারিকুলামকে আধুনিকীকরণ, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানেউন্নীতকরন।(৩)অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মৌলিক অধিকারের অংশ হিসেবে উচ্চ শিক্ষার সুযোগ এবং পৃথক মেডিকেল কলেজ অথবা বিদ্যমান মেডিকেল কলেজে প্রতিযোগীতামূলক অংশগ্রহনের ব্যবস্থা করা।(৪) মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠন, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ও ডিগ্রীর নাম পরিবর্তন।এসময় তিনি আরো বলেন দীর্ঘ ৪৫ বছরের কম-বেশি সময় থেকে আমরা এ দাবী-দাওয়া গুলো নিয়ে আন্দোলন করে যাচ্ছি কিন্তু কোন পদক্ষেপ নেই। জুলাই আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনের সফল পরিনতিতে ডিপ্লোমা চিকিৎসকদের দীর্ঘ ৪৫ বছরের বৈষম্যের অবসান হওয়ার স্বপ্নে আমরা আন্দোলন করে যাচ্ছি। সরকার কথা দিয়েছিলো ৩ মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন করবে। কিন্তু কথা রাখে নাই। আমাদের সম্মিলিত আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে নোট অব ডিসকাশন দিয়েছেন। এখন পর্যন্ত বাস্তবায়নের কোন লক্ষন নেই। উল্টো গ্রেজুয়েট চিকিৎসকগন হুমকি দিয়েছে নোট অব ডিসকাশন যেন বাস্তবায়ন না হয়। বাস্তবায়ন হলে তারা কর্মবিরতি, কমপ্লিট শাটডাউন এবং স্বাস্থ্য ব্যবস্থা অচল করে দেয়ার হুমকি দেন।এসময় আরো উপস্থিত ছিলেন চিকিৎসক সংগঠনের সভাপতি মোজাম্মেলসহ ম্যাটস এর শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com