সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারত ভিসা বন্ধ করেছে , সিদ্ধান্ত তাদেরই নিতে হবে :পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৮.২৬ পিএম
  • ১১৭ বার পড়া হয়েছে

ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি, ভারতকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারত যেকোনো কারণে হোক ভিসা বন্ধ রেখেছে। ভিসা দেওয়া তাদের সার্বভৌম অধিকার। কোনো দেশ যদি কাউকে ভিসা না দেয়, বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, তাহলে কোনো প্রশ্ন তোলা যাবে না। আমরা আশা করব, ভারত তাদের সিদ্ধান্ত জানাবে আমাদের।

তৌহিদ হোসেন বলেন, ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য হলো আমাদের অবস্থান। আমরা ভারতের সাথে ওয়ার্কিং রিলেশন চাই।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশে ভিসা আবেদনগুলো সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে। তবে চিকিৎসা ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু করবে না বলে জানিয়ে দেয় দেশটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com