সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সুবিধাবাদীদের কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাaদী দলে হবে না- আসাদুজ্জামান রিপন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ২.১৭ এএম
  • ১১৫ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধিঃ-সুবিধাবাদীদের কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগ তার অপশাসনকে বহাল রাখার জন্য বাংলাদেশে, বিরোধী মতকে দমন করার জন্য গুম করেছে, খুন করেছে। আর এই গুম, খুনের জন্য তাদের কয়েকটি টর্চার সেলের দরকার পড়েছিল। আর এখন সেই টর্চার সেলগুলো আবিষ্কার হচ্ছে। সে সময় ছিল আহলে জাহেলিয়ার জামানা। আর এই আহলে জাহেলিয়ার জামানার সাথে যারা যুক্ত সেই লোকগুলো অন্য কোন দলে ঢুকলে কি দলের জন্য ভালো হবে। তারা ১৬ বছর আপনাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। সেই নির্যাতনকারীদের কেন আমরা ঠাঁই দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পষ্টই বলতে চাই আহলে জাহেলিয়ার জামানার সাথে যারা যুক্ত তাদের কোন ঠাঁই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না।

বুধবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এবং সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, সহ সাংগঠনিক সেলিমুজ্জাম সেলিম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রশিদুল ইসলাম লিটন, খন্দকার ফজলুল হক টুলু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, মোঃ আজম খান, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com