সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৪২ এএম
  • ১১৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়, গত রবিবার রাতে পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে ডিবি পুলিশ লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন । উল্লেখ্য লাইকুজ্জামান মিন্টু গত কিছুদিন আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডারে নিহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার ভাগিনা।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাইকুজ্জামান মিন্টুকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার ব্রেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় গত ৬ই নভেম্বর ২০২৪এ বিএনপি’র একটি প্রোগ্রামের পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার ছিঁড়ে ফেলে লাগাতে বাধা দেয়।
এ সময় তারা পোস্টার লাগাতে থাকা বিএনপির কর্মীদের উপরে হামলা করে। এ ঘটনায় মামলা হলে সেই মামলায় পুলিশ উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে পিরোজপুর কোটে প্রেরণ করেন।
কাউখালী থানার ওসি সোলায়মান হোসেন জানান, বর্তমানে সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলছে তাই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com