সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁয় রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৫.৩৯ পিএম
  • ৯৫ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নওগাঁয় অসহায়, দু:স্থ, ছিন্নমূল ও নিম্ম আয়ের শীতার্তদের মাঝে রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরন করছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজু। চলমান শীতের এমন তীব্রতায় নাজেহাল হয়ে পড়েছে উত্তরের জেলা নওগাঁর আত্রাই-রাণীনগরের অসহায়, দু:স্থ, ছিন্নমূল নিম্ম আয়ের মানুষরা। এমন শীতে যেন এ দুই উপজেলার শীতার্ত মানুষরা কষ্ট না পায় তার জন্য সুযোগ পেলেই রাতে গাড়িতে করে ঘুরে ঘুরে শীতবস্ত্র নিয়ে ছুটছেন শীতার্ত মানুষদের কাছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে আত্রাই ও রাণীনগরের রেলষ্ট্রেশনসহ যেখানেই শীতার্ত মানুষের সন্ধান পাচ্ছেন সেখানেই শীতবস্ত্র তুলে দিচ্ছেন। এমন মহানুভবতার জন্য এলাকায় তিনি বেশ প্রশসংসিত হয়েছেন।
নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের জন্যই বিএনপির রাজনীতি। মানুষ মানুষের জন্য একথা ভেবে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র। আমার নির্বাচনী উপজেলা আত্রাই-রাণীনগরের মানুষেরা যেন শীতে কষ্ট না পায় এজন্য শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। পুরো শীতে এ ধারা চলমান থাকবে বলেও জানান তিনি।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com