সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও নগদ অর্থ  দিলো তালতলীর  ইউএনও

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৮.৪৩ পিএম
  • ৮৪৫ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে অসহায় প্রতিবন্ধী ইমরান হোসেনকে একটি হুইল চেয়ার উপহার দিলেন ইউএনও।

বৃহস্পতিবার(০৭ মে)দুপুরে উপজেলার ছোটবগী এলাকায় ইউএনও আসাদুজ্জামান এ হুইল চেয়ার সাথে ১ হাজার টাকা দেয়।

ইমরান হোসেন খান জন্মগত ভাবে প্রতিবন্ধী। হাত পা থাকলেও সেটা স্বাভাবিকের চেয়ে অনেক ছোট।বাবা একজন সাধারণ কৃষক। অভাব অনাটনে চলে ইমরানের পরিবার। প্রতিনিয়তই চলে কষ্টকর জীবন। এমন অসহায় জীবনযাপন করা ইমরানের পাশে এর আগে এগিয়ে আসেনি কেউ। কোনো মতে কাঠ ও লোহার রট দিয়ে বানানো হুইলচেয়ারে বসে জীবন চলতো। ইমরানের হুইল চেয়ারের সহযোগিতা চেয়ে স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন ফেজবুকে একটি ছবি পোস্ট করেন। পোস্টটি তাত্ক্ষণিক তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান এর নজরে আসেন। পরে তিনি পরবর্তীতে ঔ প্রতিবন্ধীকে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লার সহযোগিতায় একটি হুইলচেয়ার সাথে ১ হাজার টাকা দেন।

ইমরানের বাবা সোহরাফ হোসেন বলেন এই হুইলচেয়ার ছাড়া আমার ছেলে প্রায় ১০ বছর কষ্ট করেছে। টাকার অভাবে একটা হুইল চেয়ার ক্রয়ে করতে পারিনি। এই হুইল চেয়ার পেয়ে আমার ছেলে ঈদের আনন্দ বইছে ওর মনে। তাই এই চেয়ার পিছনে যারা কষ্ট করছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিতি ছিলো তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন,উপজেলা আওয়ামীলীগে সহসভাপতি জাকির হোসেন চুন্নু,তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি খাইরুল ইসলাম আকাশ সহ অন্যান্য সাংবাদিকগন ।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন অসহায় প্রতিবন্ধী ইমরানের হুইল চেয়ার নেই এমন একটি পোস্ট দেখি। পরে তাত্ক্ষণিক জেলা প্রশাসনের সহযোগিতায় ইমরান কে একটা হুইল চেয়ার দেই। ভবিষ্যৎ ইমরানের পরিবারকে দুর্যোগ সহনশীল ঘর দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com