সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরেজপুরের নেছারাবাদে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা, গ্রেফতার-১

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৪.৩৭ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরের নেছারাবাদে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগে সিফাত হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছেন নেছারাবাদ থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) নেছারাবাদ থানায় মেয়ের বাবা বাদী হয়ে এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
আসামিরা হলেন- নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামের মোঃ মিন্টু মিয়ার ছেলে সিফাত হোসেন (২০), একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মারুফ (২৫) ও মোঃ ইমাম হোসেনের ছেলে হৃদয় (১৯)।
জানা যায়, নেছারাবাদ উপজেলার গাজীপুর মৈশানী ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসা চলাকালীন সময়ে অপহরণ করার চেষ্টা চালায়। এসময়ে মাদ্রাসা ও স্থানীয় লোকজন বখাটেদের প্রতিরোধ করে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে।
এ বিষয়ে ওই ছাত্রীর বাবা জানান, আমার মেয়ে মাদ্রাসায় যাওয়া আসার পথে বিভিন্ন সময়ে ডিস্টার্ব করে আসছিল। তাদেরকে মৌখিকভাবে বিভিন্ন সময়ে বারণ করেছি। ওরা বকাটে প্রকৃতির লোক তাই ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে অপহরণ করার চেষ্টা করেছিল। স্থানীয় লোকজন দেখে ফেলায় মেয়েকে চড় থাপ্পর দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা অভ্যত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com