সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় বিএনপির কৃষক সমাবেশে অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৬.১২ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নে বিএনপির কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে হাতুড় ইউনিয়নের গাহলী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। ইউনিয়ন কৃষক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, পত্নীতলা উপজেলা কৃষক দলের সভাপতি মোখলেছুর রহমান, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। সমাবেশে বিএনপি অতীতে কৃষক দলের জন্য কি করেছে এবং ভবিষ্যতে কি করতে চায় সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন মহাদেবপুর উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষকদের উদ্দেশ্যে ফজলে হুদা বাবুল বলেন, যারা বিএনপির গ্রুপিংয়ের কথা বলেন তারা বিএনপির ভালো চায় না। বিএনপিকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির লোকজন দলের নাম ভাঙিয়ে যেন দুর্নীতি, লুটতরাজ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। দেশ পরিচালনায় ন্যায্যতা ও ইনসাফ কায়েম করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com