সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চিটাগাং ইডেন ক্লাবের গৌরবের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৭.০০ এএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রাম তথা বাকলিয়ার অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চিটাগং ইডেন ক্লাবের গৌরবের ৩৫ বৎসর উদযাপন উপলক্ষে ৮,৯,ও ১০ জানুয়ারি ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠান আজ মৌসুমি আবাসিক এলাকার মাঠে ক্লাবের সভাপতি মাসুদ পারভেজ খোকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ- পরিচালক মোঃ নোমান হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন – উপ – পুলিশ কমিশনার দক্ষিণ শাকিলা সোলতানা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, যমুনা ব্যাংকের সাবেক ডি,এম,ডি লায়ন আবদুল গাফফার,বিশেষ বক্তা হিসেবে মোঃ শাহজাহান হায়দার,অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক ক্লাবের স্থায়ী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সংবর্ধিত অতিথি ক্লাবের স্থায়ী কমিটির সদস্য, কার্টিন ল স্কুল পার্থ অষ্ট্রেলিয়ার প্রভাষক ও সাবেক যুগ্ন জেলা দায়রা জজ ড,জুলফিকার আলী, ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক বেলাল হোসেন চৌধুরী, ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মীর রেজাউল ইসলাম শালুক,স্থায়ী কমিটির ভাইস – চেয়ারম্যান এস,এম,আহসানুল কবির চৌধুরী টিটু প্রমূখ। সভায় প্রধান অতিথি এবং অনন্য অতিথিদের বক্তব্যে এই কথায় সু স্পষ্ট ভাবে প্রতীয়মান হয় চিটাগং ইডেন ক্লাব চট্টগ্রামের একটি অনন্য অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের নানাবিধ সামাজিক কাজ সত্যিই প্রশংসার দাবীদার। এই সংগঠনের নানাবিধ সামাজিক কর্মকাণ্ড সহ যাবতীয় কাজে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং সকলেই এই সংগঠনের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। পরে অতিথিবৃন্দ ইডেন ক্লাবের বিভিন্ন খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। পরে ঢাকা থেকে আগত ব্যান্ড দলের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com