সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাড়ির কেয়ারটেকারকে নৃশংসভাবে হত্যা করলো দুর্বৃত্তরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৬.৪০ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে
?ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি;-ফরিদপুরের ভাঙ্গায় ওহাব মাতুব্বর (৭০) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যার পর একটি ফাকা বাড়ির ৩ তলায় মরদেহর হাত-পা বেঁধে রেখে পালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফরিদপুর পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ সিআইডির টিম ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার ও তদন্তকার্য চালায়।
বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বৃদ্ধ উপজেলার  তুজারপুর গ্রামের বাসিন্দা ও নাসিরাবাদ আলেখারকান্দা গ্রামের প্রয়াত ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাক্তার জামাল খলিফা মারা যাওয়ার পর তার ৩ তলা বাড়িটি ফাঁকা থাকতো। জামালের দুই মেয়ে তারা তাদের পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাই ওই বাড়ির দেখভাল করার জন্য ওহাব মাতুব্বরকে বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রতক্ষ্যদর্শীরা জানায়, গত কয়েকদিন যাবত বাড়িটি সন্ধ্যার পরেও অন্ধকার থাকতো। যেখানে সন্ধ্যার পর পরই ওই বাড়িটি বিদ্যুতের আলোয় চারিদিকে জ্বলজ্বল করতো। অথচ, আজও সন্ধ্যার পর রাত পর্যন্ত বাড়িটি অন্ধকারাচ্ছন্ন ও সুনসান নীরবতা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা কয়েকজন মই দিয়ে বাড়ির তিন তলার জানালায় উঠতেই দূর্ঘন্ধ টের পায়। ততক্ষনাত ভাঙ্গা পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশের উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মো: আসিফ ইকবাল এই প্রতিবেদককে জানান, তিনি ও ভাঙ্গা থানার ওসি ঘটনাস্থলে যান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। গতকাল রাতে লাশটি উদ্ধার করা হয়েছে,  আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com