সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে ই.এইচ খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনষ্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১০.০৩ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামে অবস্থিত এনায়েত হোসেন খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনষ্টিটিউটের ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান মঙ্গলবার (০৭ জানুয়ারী) বেলা ১১.৩০ টায়  ই.এইচ.খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনষ্টিটিউট এর হলরুমে  অনুষ্ঠিত হয়।

মাওলানা সামছুল হকের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী এনায়েত হোসেন খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ণ বিষয়ক সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ সাবরিনা সুলতানা সেতু, ৩নং কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, আর.এস.ডি.এম মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, হাফেজ মাওলানা সোলায়মান প্রমূখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোঃ আল মামুন খান। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনায়েত হোসেন খান তার বক্তব্যে বলেন আমি এলাকার স্বার্থে. দেশের স্বার্থে এ প্রতিষ্ঠানটি স্থাপন করেছি যাতে করে এলাকার ছেলে মেয়েরা নার্সিং ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ও বিদেশে চাকুরীতে সুযোগ পাবে এবং নিজেরা স্বাবলম্বী হতে পারবে যা জেনারেল শিক্ষায় হয়না।

এলাকার স্বার্থে সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানের জন্য যা কিছু দরকার তা আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করবো এবং করে আসছি। বিশেষ অতিথি এস,এম আহসান কবীর ও এইচ.এম দ্বীন মোহাম্মদ বলেন, বর্তমানে কারিগরি শিক্ষার গুরুত্ব বেশী আপনাদের সন্তুানদের এ প্রতিষ্ঠানে ভর্তি করাবেন এবং মাঝে মাঝে সন্তানদের খোজ খবর নিবেন। এ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা করবো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com