সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুরে দেড় লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেটসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৫.২২ এএম
  • ১৩৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের নাজিরপুরে প্রায় দেড় লাখ টাকার তিন কার্টুন অবৈধ বিদেশী সিগারেটসহ এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজারে অভিযান চালিয়ে মোঃ আবুল কালাম শেখ (৫২) নামে ওই আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়।
আবুল কালাম পেনাখালী এলাকার মৃত মোতালেব শেখ এর ছেলে ও মালিখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি। শনিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এ তথ্য এক প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সংবাদের ভিত্তিতে পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে শনিবার গভীর রাতে ওই এলাকা থেকে নিজ বসতবাড়ির পশ্চিম পার্শ্বে টিনের তৈরি ষ্টোর রুম থেকে ৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ করা হয় এবং ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত সাদা রংয়ের ০৩টি কাগজের কার্টুনের প্যাকেটে ১। PLATINUM নামীয় ২০টি, ২। MOND নামীয় ৩৪টি, ৩। XSO নামীয় ২০টি বিদেশী সিগারেটের প্যাকেট রয়েছে। যার বাজারমূল্য অনুমান ১ লক্ষ ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, তিনি সরকারী শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্রগ্রাম ও ঢাকা হতে বিদেশী ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সাপ্লাই দিয়ে থাকে।
এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, এ সংক্রান্তে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com