সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশের আদালত সমূহে ছুটি ১৬ মে পর্যন্ত বৃদ্ধি

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০, ৮.২৫ পিএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

আগামী ১৬ মে পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ এবং দেশের অধস্তন আদালত সমূহে সাধারণ ছুটি থাকবে।
ছুটি বৃদ্ধি বিষয়ে বিজ্ঞপ্তি জারির বিষয়টি আজ বাসস’কে জানান সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
করোনাভাইরাস ( কোভিড-১৯) রোগ বিস্তার রোধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সাধারণ ছুটির ধারাবাহিকতায় দেশের আদালতেও এ ছুটি ঘোষণা করা হয়। কাল ৬ মে বৌদ্ধ পূর্নিমার সরকারি ছুটিও এর সাথে সংযুক্ত থাকবে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
এছাড়াও ছুটিকালীন সুপ্রিমকোর্টের উভয় বিভাগের এবং অধস্তন আদালতের কর্মকর্তা- কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com