সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াতের র‍্যালী 

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৩.৪৮ এএম
  • ১২০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:-সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে এক বিশাল র‌্যলি বের করে। র‌্যলিটি সিও অফিস মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে পুরাতন কাপড়িয়া পট্টিতে জেলা জামায়াতের অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর পুরাতন কাপড়িয়া পট্টিতে নতুন অফিস উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। পথসভায় জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।দিবসটি উপলক্ষে  সকাল সাড়ে ৯ টায় বাইপাস সড়কস্থ আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে একটি বিজয় র‌্যালি শুরু হয়। ‌র‌্যলিতে ছাত্র শিবির, শ্রমিক কল্যান ফেডারেশন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যলিটি সেখান থেকে সিও অফিস মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন কাপড়িয়া পট্টিতে তাদের নিজস্ব জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জামায়াতের নব নির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়। সেখানে আয়োজিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট  সেক্রেটারী আব্দুর রাজ্জাক শেখসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com