মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নাজিরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৮.০৮ পিএম
  • ১১৪ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর তাহযীবুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার হল রুমে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নাজিরপুর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সম্মেলনে মো. মাহফুজুর রহমানকে সভাপতি এবং হাফেজ ইমরানকে সাধারণ সম্পাদক ও মো.আরেফিন ইসলামকে অর্থ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ছিদ্দিকুল ইসলাম খন্দকার এ কমিটি ঘোষণা করেন।

এর আগে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নাজিরপুর উপজেলা শাখার সভাপতি মো. মাহাফুজুর রহমান।  এ সময় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা মুসা, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দল হাই, প্রধান উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফেডারেশন নাজিরপুর উপজেলার মাওলানা আব্দুর রাজ্জাক, উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফেডারেশন নাজিরপুর উপজেলার মো. কাজী মোসলেহ উদ্দিন, ও নাজিরপুর ওলামা বিভাগের সভাপতি, হাফেজ হাবিবুল্লাহ বেলালী, প্রমূখ। এ সময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com