সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পতেঙ্গা থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৪.১২ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রাম নগরীর কাঠগড় মোড়ে ভারতীয় আগ্রাসন ও দূতাবাস হামলা – জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে,পতেঙ্গা থানা বিএনপি-যুবদল, ছাত্রদল – স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল – কৃষক দল, মৎস্যজীবী দল- তাঁতীদল ও জাসাস নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল সম্পন্ন।

থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোঃ মুজিবুল হক কোং, সাবেক কমিশনার মোঃ ইসমাইল,নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট শ্রমিক নেতা ও বিএনপি সহ-সভাপতি মোঃ আবু জাফর, মোঃ সোলায়মান, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, মোঃ হারুন কোম্পানি, মোঃ লোকমান কন্ট্রা:, সরোয়ার কামাল,৪০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনজুর কাদের, গিয়াস উদ্দিন, আঃ হাকিম, স্বেচ্ছাসেবক দল নেতা আঃ মালেক ফারুকী,যুবদলের মোঃ ইকবাল,লিমন সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ভারতীয়দের সাথে হাত মিলিয়ে দেশীয় লুটপাট ও দূর্নীতিবাজরা আবারো নতুন রুপে দেশ ধ্বংস করে অন্য বাংলাদেশ গড়ার অপচেষ্টা চালাচ্ছে। তাদের চিরতরে বিদায় করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা প্রাণপণ চেষ্টা করার দৃঢ়ভাবে ঘোষণা করেন।
বিক্ষোভ সমাবেশ শেষে কাঠগড় বাজার মোড় থেকে শুরু হয়ে জিইএম গেট, ইন্টার্নকেবলস গেট, স্টিল মিল বাজার হয়ে কেইপিজেডস্থ শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com