সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬.২৮ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা সালমান খানকে একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন। কখনো ফোনে কখনোবা সরাসরি পুলিশের ফোনে ম্যাসেজ করে। এমকি অভিনেতার বাড়িতেও গুলি করা হয়েছিল। তবে এবার সরাসরি শুটিং সেটে অভিনেতাকে খুনের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।

মিন্টের প্রতিবেদন বলছে, সালমান খানের আসন্ন সিনেমার শুটিং করছিলেন মুম্বাইয়ের দাদারে। সেখানে এক ব্যক্তি সালমানের ভক্ত বলে শুটিং দেখার চেষ্টা করছিলেন, তখন নিরাপত্তারক্ষীরা তাকে সরে যাওয়ার অনুরোধ করেন। ওই ব্যক্তি এতে ক্ষুব্ধ হন এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তর্কের সময় ওই ব্যক্তি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম উল্লেখ করেন, যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তোলে। এক পর্যায়ে তিনি অভিনেতাকে খুনের হুমকি দেন সবার সামনেই। পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা দল সঙ্গে সঙ্গেই পুলিশের সাহায্য চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে তাদের হেফাজতে নেয়।

শুটিং সেটে হুমকি প্রদানকারী ২৬ বছরের সেই যুবককে ব্যক্তি নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে পারেননি। তবে দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, সালমান খানের শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহার করেছিলেন  ওই যুবক।

উল্লেখ্য, সালমান খানকে খুনের হুমকি দিচ্ছি মূলত লরেন্স বিষ্ণোইয়ের দলের পক্ষ থেকে। তারা এটা স্বীকারও করেছে। এ কারণে কয়েকমাস ধরেই অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু হত্যার হুমকি থামছে না। একের পর এক হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান।  নিজের নিরাপত্তা আরও জোরদার করতে থেমে নেই সালমান। সম্প্রতি ২ কোটি রুপি দিয়ে  দুবাই থেকে নতুন একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com