সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশে নেটওয়ার্ক পেশাজীবীদের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৫.৫৪ পিএম
  • ১১৮ বার পড়া হয়েছে

 

 

বেইজ ট্রান্সসিভার স্টেশনে (বিটিএস) কর্মরত নেটওয়ার্ক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় একটি ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে। এই উদ্যোগ দেশের বিটিএস ইঞ্জিনিয়ার ও কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার (এনভাওরেনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি – ইএইচএস) মান নিশ্চিত করার জন্য হুয়াওয়ের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরে।

ট্রেনিং সেন্টারটিতে মূলত দুইটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, হুয়াওয়ের গ্রাহক, সাব-কনট্রাক্টর ও চ্যানেল পার্টনারদেরকে এখানে বিটিএসের সরঞ্জাম স্থাপন ও কমিশনিং-এর উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয়ত, এখানে বিটিএস পেশাজীবীদের কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হবে।

এরই ধারাবাহিকতায়, সম্প্রতি সাব-কন্ট্রাক্টরদের (বিটিএস পেশাজীবী) ইএইচএস নিশ্চিত করতে একটি প্রশিক্ষণের আয়োজন করেছে হুয়াওয়ে। এই প্রশিক্ষণে সকল পরিস্থিতিতে ইএইচএস স্ট্যান্ডার্ড বজায় রাখতে যেসব পদক্ষেপ নেয়া জরুরী তার উপর আলোকপাত করেছে হুয়াওয়ে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, “আমাদের সহযোগী বিটিএস প্রফেশনালদের সর্বাধুনিক টেলিকমিউনিকেশন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। টেলিকমিউনিকেশন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইএইচএস মান বজায় রাখতে হুয়াওয়ে বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে। এই প্রশিক্ষণ কেন্দ্রটি টেলিকমিউনিকেশন পেশাদারদের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণ কেন্দ্র তাদের আরও দক্ষ করে গড়ে তুলবে। একই সাথে এটি কাজের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সাপ্লাইয়ারদের ইঞ্জিনিয়ারিং সেবা ও ইএইচএস ব্যবস্থাপনা উন্নত করতে হুয়াওয়ে ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে। সব ধরনের পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে গুরুতর ঝুঁকিগুলিও পর্যবেক্ষণ করে তা সমাধান করে থাকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com