সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামী ২ মার্চ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে :নির্বাচন কমিশন

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৮.২৪ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

আগামী ২ মার্চ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২ ডিসেম্বর) নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘২০২৫ সালের চূড়ান্ত ভোটার তালিকা ০২ মার্চ প্রকাশ করা হবে।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম এম নাছির উদ্দিনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।সানাউল্লাহ বলেন, এ পর্যন্ত ১৭ লাখ যোগ্য মানুষের তথ্য সংগ্রহ করা হয়েছে, যারা ২০২৫ সালের ১ জানুয়ারি নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।

তিনি বলেন, এর মধ্যে ২০২২ সালে প্রায় ১৩ লাখ প্রস্তাবিত ভোটারের তথ্য সংগ্রহ করা হয় এবং বাকি ৪ লাখ মানুষ বিভিন্ন সময়ে ভোটার হতে নির্বাচন অফিসে এসেছিলেন।

কমিশনার বলেন, আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনের পর দেশের ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে যাবে ইসি।তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচারণার সময় ইতোমধ্যে বাদপড়া ভোটার ও ২০২৬ সালে যারা ভোটার হওয়ার যোগ্য হবেন তাদের তথ্য সংগ্রহ করা হবে।

এরপর এসব প্রস্তাবিত ভোটার- যাদের তথ্য সংগ্রহ করা হবে, তাদেরকে ২০২৬ সালের ভোটার তালিকায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। কমিশনার বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ করতে প্রায় ছয় মাস সময় লাগবে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, প্রতিবছর ২ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়। এরপর ইসি খসড়া তালিকা নিয়ে অভিযোগ পায় এবং অভিযোগ নিষ্পত্তি করে ভোটার তালিকা চূড়ান্ত করে।

অপর তিন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আবদুর রহমানেল মাসুদ ও বেগম তাহমিদা আহমদ এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com