সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আন্দোলনকারী সাংবাদিকদের নিয়ে বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোটের আলোচনা সভা সম্পন্ন

  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ২.৪২ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রাম,বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোট এর আলোচনা সভা অদ্য ২৯ নভেম্বর চট্টগ্রাম নগরীর কাশবন হল রুমে চট্টবাণী সম্পাদক নুরুল কবির’র সভাপতিত্বে ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক, দৈনিক আমাদের বাংলা বিশেষ প্রতিনিধি মুনীর চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন

বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিল’র সাবেক সদস্য, চট্টগ্রামের সাংবাদিক সমাজের অভিভাবক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মঈনুদ্দিন কাদেরী শওকত।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এডিটর ফোরাম’র কেন্দ্রীয় পরিষদ’র সভাপতি, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম’র সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব’র সদস্য মিজানুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদের শওকত বলেন সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে সকল সাংবাদিক সমাজ কে ঐক্যবদ্ব হতে হবে। পেশাগত সাংবাদিকদের চট্টগ্রাম প্রেস ক্লাব এর সদস্য হওয়া ন্যায্য অধিকার।

সভায় প্রধান আলোচক জাতীয় প্রেস ক্লাব এর সদস্য মিজানুর রহমান চৌধুরীর বলেন দলীয় দাসত্বের সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। লুটেরা মাফিয়াদের অর্থে সংবাদপত্র ও সাংবাদিকতা চলতে দেওয়া যাবে না। যারা দলীয় কর্মীর মতো ফ্যাসীবাদের দোষর ছিল তাদের কে প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠন থেকে বিতাড়িত করতে হবে।

সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন
মোঃ সাইফুর রহমান সাইফুল, আজম খান, মোঃ এম আর তাওহীদ, জহির উদ্দিন বাবর, কে এম রুবেল, হাসানুল আলম, এ বি এম ইমরান, রাশেদুল আজিজ, আমান উল্লাহ আমান, তৈয়ব চৌধুরী লিটন, মোঃ নুরুল আবছার, হাসানুর জামান বাবু, শিপু মিয়া, নূর মোহাম্মদ, দিদারুল আলম বেলাল, সুমন সেন,মোঃ শহিদুল ইসলাম, ইফতেখার হোসাইন, নূরুল আজম, আ ন ম তাজওয়ার আলম, রাশেদুল ইসলাম, আলমগীর টিপু, ঝুমু আকতার, ইব্রাহিম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আহসানুল গণি চৌধূরী, এস এম মাহাবুবুল আলম, আলমগীর টিপু,মোঃ জয়নাল আবেদীন, মোঃ আলাউদ্দিন, জান্নাতুল ফেরদৌস, মুন্নী আকতার, উপমা চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com