সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুর নেছারাবাদে চাঞ্চল্যকর জাফর হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৬.২৪ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
নেছারাবাদে চাঞ্চল্যকর জাফর হাওলাদার (৩৮) হত্যা মামলার অন্যতম আসামি মোঃ চুন্নু মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নবগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‍্যাব-৮ এর সহকারী পরিচালক রেজাউল ইসলাম (এএসপি) এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। চুন্নু মোল্লা নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের পূর্ব জৌসার গ্রামের মৃত রউফ মোল্লার ছেলে। সে পূর্ব জৌসার গ্রামে একটি মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনায় জাফর হাওলাদার (৩৮) নিহত হয়েছিলো। সেই জাফর হত্যা মামলার অন্যতম আসামি ছিলো চুন্নু হাওলাদার।
বৃহস্পতিবার দুপুরে র‍্যাব এর সহকারী পরিচালক রেজাউল ইসলাম তাকে গ্রেফতার করে নেছারাবাদ থানায় হস্তান্তর করেন।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন জানান, জাফর হত্যা মামলার আসামি মোঃ চুন্নু মোল্লাকে র‍্যাব-৮ গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com