সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ করোনা বিরোধী লড়াইয়ে শিগগিরই বিজয় লাভ করবে : মোহাম্মদ নাসিম

  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০, ৮.৪২ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ করোনা বিরোধী লড়াইয়ে খুব শীঘ্রই বিজয় লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
আজ সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে ‘প্রধানমন্ত্রীর উপহার’ খাদ্য সামগ্রী বিতরণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ করোনা বিরোধী লড়াইয়ে খুব শীঘ্রই বিজয় লাভ করবে-ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে আলো জ্বলবেই। বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবেনা।
তিনি বলেন, সরকার নি¤œ আয়ের অসহায় মানুষের মধ্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস সংক্রমণরোধে তৃণমুল পর্যায়েও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক এমনকি সাংবাদিকেরাও মাঠে যে ভাবে কাজ করছেন তা প্রশংসনীয়। তাদের অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরন করবে।
এ সময় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কলিলুর রহমান সিরাজী, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী,বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com