মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশের সঙ্গে ব্যাপক নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৮.১৪ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে বিক্ষোভ নিয়ে ইসলামাবাদে জড়ো হয়েছেন পিটিআইয়ের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেল নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে রনক্ষেত্রে পরিণত হয়েছে ইসলামাবাদ। অনেকে বাধা উপেক্ষা করে বিক্ষোভের মূলকেন্দ্র ডি-চকেও পৌঁছে গেছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের সমর্থকরা ইসলামাবাদে পৌঁছানোর পর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে বিপুল কাঁদানে গ্যাস ছোড়েন। ওই সময় তারা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এদিকে ইমরান খানের দলের নেতাকর্মীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার। কিন্তু সেনাবাহিনীকে সড়কে নামলেও বিক্ষোভকারীদের প্রতিহত করতে দেখা যায়নি।

আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার ডি-চক থেকে জানিয়েছেন, সেখানে কাঁদানে গ্যাস ছাড়াও আধাসামরিক বাহিনী রেঞ্জার্সকে ‘স্বয়ংক্রিয় রাইফেল’  থেকে গুলি করতে দেখা গেছে। তিনি বলেছেন, ডি-চকে এত পরিমাণ কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে যে সেখানে ‘পাতলা গ্যাসের মেঘের’ সৃষ্টি হয়েছে।

এদিকে শ্রীনগর হাইওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পিটিআইয়ের নেতাকর্মীদের সংঘর্ষে রেঞ্জাসের তিন সদস্যসহ মোট সাত জন নিহত হয়েছেন।  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ শাহবাজ শরিফ এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন। যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করেছে তাদের চিহ্নিতের নির্দেশ দিয়েছেন তিনি।  তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি মানুষ মারা বিক্ষোভে নেমেছেন। তিনি বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধ করে ফিরে যেতে বলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com