মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা

ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬.১৭ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এ কথা জানিয়েছেন।

রোববার ইরানের বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’-এ লারিজানির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ঐ সাক্ষাৎকারেই আলী লারিজানি এ কথা জানিয়েছেন।

আলি লারিজানি বলেন, ইহা এমন একটি ঘটনা, আমাদের সৈন্যদের সঠিক সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেয়া উচিত। আমি জানি তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক উপায় নিয়ে ভাবছে। বিষয়টি ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত। তাই এই বিষয়ে ব্যাপক সতর্কতার সঙ্গে আগানো হচ্ছে। তেহরান থেকে ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ এই খবর জানিয়েছে।

গাজা ও লেবানন যুদ্ধের মধ্যে গত এপ্রিল মাস থেকে ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর ইসরাইলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় তেহরান প্রায় ২শ’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

জবাবে গত ২৬ অক্টোবর ইরানে অতর্কিত হামলা চালায় ইসরাইলি বাহিনী। এই হামলায় রাজধানী তেহরানসহ দেশটির কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনা টার্গেট করা হয়েছিল। এই হামলায় ইসরাইলি বাহিনী শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করে।

ইসরাইলের সেই হামলার পাল্টা জবাব দেয়ার অঙ্গীকার আগেই করেছিল ইরান। এবার তারা সেই প্রস্তুতিই নিচ্ছে। তবে ইরান ঠিক কী প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে বিস্তারিত বলেননি লারিজানি।

-(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com