সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেওয়া হবে :ড. আসিফ নজরুল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেওয়া হবে।

মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আইন মন্ত্রণালয়ের বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়নের পর যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন করব।’

তিনি নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমরা আগের মতো কোনো ভুয়া নির্বাচন চাই না, ভবিষ্যতে কেউ নির্বাচনি প্রক্রিয়াকে জয়লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করে জালিয়াতির নির্বাচন আয়োজন করুক তাও চাই না। এর বাইরে আমাদের আর কোনো স্বার্থ নেই ‘

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ সদস্য যত দ্রুত সম্ভব নিজ নিজ পেশায় ফিরতে আগ্রহী। চার বছরের মেয়াদের বিষয়টির কোনো উল্লেখ নেই বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com