সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তিনি জনগণের কথা না বলে, বললেন ক্ষমতার কথা: অধ্যক্ষ আলমগীর হোসেন

  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৭.৩২ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : আমরা তাকে ভোট দিলাম স্বাধীনতার জন্য কিন্তু তিনি জনগণের কথা বললেন না, তিনি বললেন ক্ষমতার কথা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পিরোজপুর জেলা আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
৭ নভেম্বরের আনন্দ কি করে আসলো সেই আনন্দের কথা বলতে হলে আমাদের বলতে হবে ৬৯- ৭১ এর কথা। নাজিরপুর উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ – নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মার্চের ভাষনে তিনি পাকিস্তান জিন্দাবাদ বলে তার বক্তব্য শেষ করলেন। তিনি পাকিস্তানের সঙ্গে আলাপ আলোচনা করে ক্ষমতায় যেতে চাইলেন। তারপর ছাত্র-জনতা এদেশের কিছু আপোষহীন রাজনৈতিক ব্যক্তির কথার মুখে এক ব্যক্তি সামান্য মেজর ঘোষনা দিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বললেন আমি মেজর জিয়াউর রহমান আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলাম। তিনি ঘোষণা দিয়ে ক্ষ্যান্ত হননি। ৯ মাস নিজে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করছে। গুলি খেয়েছেন। পরিবারের খোজ নেয়নি তিনিই মেজর জিয়াউর রহমান।
শনিবার (০৯ নভেম্বর) সকালে উপজেলা শহীদ মিনার চত্বরে বিএনপির আয়োজিত জনসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিক ইসলাম ফরাজির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তাওহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সাফিক, ছাত্রলের আহবায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com