সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিয়ানমারে রাখাইন রাজ্য দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ

  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৬.২১ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া রাখাইন রাজ্য দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গৃহযুদ্ধে দেশটির বাণিজ্য ও কৃষি উৎপাদনে বাধাগ্রস্ত করছে।

‘রাখাইনে অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ হয়ে গেছে’ শীর্ষক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক নতুন প্রতিবেদনে বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।

এএফপি’র খবরে জানায়, উন্নয়ন কর্মসূচি বলছে- যদি খাদ্য নিরাপত্তাহীনতার বর্তমান অবস্থার কোনো সমাধান বের করা না যায়, তাহলে ২০২৫ সালের মাঝামাঝিতে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দেবে। এতে বলা হয়, প্রায় ২০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।

চলমান সংঘাতের কারনে দেশটির ওই রাজ্যের সঙ্গে ইতিমধ্যে প্রধান রাজ্যগুলোর বাণিজ্যিক সড়ক বন্ধ রয়েছে, তাই ওখানে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ পণ্য পরিবহনের প্রবেশ পথ খুবই সীমিত।

ইউএনডিপি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে- তীব্র লড়াইয়ের কারণে মুদ্রাস্ফীতির পাশাপাশি রাখাইনের মানুষের আয়-রোজগার ও স্থানীয় কৃষিখাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

কৃষি অর্থনীতি সংকটে থাকায় ইউএনডিপি স্থানীয় খাদ্য উৎপাদনের পূর্বাভাসে জানিয়েছে- মার্চ বা এপ্রিলের মধ্যে রাজ্যে এর চাহিদার মাত্র ২০ শতাংশ পুরণ করতে পারবে। বীজের সংকটে অভ্যন্তরীণ ধানের উৎপাদন হ্রাস ও বৈরী আবহাওয়া এর কারণ।

সামরিক জান্তা, ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সেনাবাহিনী ও বিভিন্ন সশস্ত্র দলের সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে মিয়ানমার। ওই দলগুলো জান্তা শাসনের বিরোধিতা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com