সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব ফিরেছে : ফখরুল আলম 

  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৬.১১ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব ফিরে এসেছে। দেশের সব সংকটকালের নেতৃত্ব দিয়েছে জিয়া পরিবার বলে প্রধান অতিথির বক্তৃতায় মন্তব্য করেছেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সদস্য এবং নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ফখরুল আলম।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল আলম আরো বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, ’৯০-এর স্বৈরাচার আন্দোলনে খালেদা জিয়া ও এখন নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে জিয়া পরিবার সঙ্গে থেকেছে।
এ সময়ে তিনি বলেন, দেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকারের জন্য সাড়ে ১৬ বছর সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। সেই দুর্যোগমুহূত্বে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফেরানোর জন্য নেতৃত্ব দিয়েছেন।
বিএনপির এই নেতা বলেন, অসহায় মানুষকে নির্যাতন, হত্যা করেছে, তাদের পাশে থেকে সহযোগিতা করেছেন তারেক রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এদেশের মানুষকে সঙ্গে নিয়ে হাসিনার পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। ফলে দেশে আজ সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে এসেছে।
ফখরুল আলম বলেন, দীর্ঘ ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে আমরা অনেক ভাইদের হারিয়েছি। আমার পাশে এসব সিনিয়র নেতাদের হত্যার উদ্দেশ্যে কোপানো হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন।
সমাবেশে ৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ওয়ালিউল্লাহ তালুকদার এর সভাপতিত্বে ও নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মহাসিন মিয়া এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রুহুল আমিন, বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সভাপতি মোঃ শাহীন আহম্মেদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সভাপতি মোঃ জাকির হোসেন নান্টু, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সদস্য ও নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মহিউদ্দিন আহম্মেদ হিরন ও নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মহসিন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অলি হাওলাদার, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাশেদ, নেছারাবাদী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক প্রান্ত তালুকদার, সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালেহ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রাজিব রাফি সহ বিএনপি’র অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com