সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও ক্ষেপনাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২.৩৪ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও ক্ষেপনাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান।

শুক্রবার (১ নভেম্বর) ওয়াশিংটন থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফপি।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, ইরান যদি তার অংশীদার বা তার প্রক্সিদের এই মুহূর্তটি আমেরিকান কর্মীদের বা এই অঞ্চলে মার্কিন স্বার্থকে টার্গেট করার জন্য ব্যবহার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রতিরক্ষা মোতায়েন, যার মধ্যে মাটিতে আমেরিকান সৈন্যদের দ্বারা পরিচালিত একটি টাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। গত মাসের শেষের দিকে যেগুলো মোতায়েন করা হয় তার উপর এগুলো অতিরিক্ত। নতুন বাহিনী ‘আগামী মাসগুলোতে আসতে শুরু করবে।

গত ২৬ অক্টোবর ইরানের বিরুদ্ধে উল্লেখযোগ্য হামলায় পারমাণবিক স্থাপনা এবং তেল ক্ষেত্রগুলো বাদ দিয়ে  ইসলামী প্রজাতন্ত্রের সামরিক অবকাঠামো ধ্বংস করে ইসরায়েল।

ইরান ২০২৪ সালে ইসরায়েলের বিরুদ্ধে দুটি বড় হামলা চালিয়েছে-একটি এপ্রিলে দামেস্কে তার কনস্যুলেটে হামলার পরে ইসরায়েলকে দায়ী করে করা হয়েছিল এবং আরেকটি অক্টোবরে, যেটিকে তেহরান বলেছিল, মধ্যপ্রাচ্যে তাদের সমর্থনকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসাবে ছিল।

পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অব্যাহত সামরিক অভিযান আরও বাড়তে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com