সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরাইল

  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৫.১৯ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

ইসরাইলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) শনিবার খুব ভোরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

এর আগে ইরানে প্রতিশোধমূলক হামলা শুরুর ঘোষণা দেয় দেশটি। তবে এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তা সমাপ্তির ঘোষণাও দেয় ইসরাইল। পাশাপাশি তারা এই বিষয়ে আর উত্তেজনা সৃষ্টি না করতে ইরানকে সতর্কও করেছে৷

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের হামলার প্রতিক্রিয়ায় আইডিএফ ইরানের বেশ কয়েকটি এলাকায় লক্ষ্যবস্তুতে ‘সুনির্দিষ্ট ও টার্গেটকৃত’ বিমান হামলা শুরু করেছে।

অভিযান শুরুর ঘোষণা দেওয়ার সাড়ে তিন ঘণ্টা পর আইডিএফ এ বিবৃতি জারি করে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলি বিমান ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনা, ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সম্ভার এবং ইরানের অতিরিক্ত বিমান সক্ষমতায় আঘাত করেছে।

ইসরাইলের রাষ্ট্রীয় মালিকানাধীন কান টিভি নিউজ জানায়, এফ৩৫, এফ১৬ ও এফ১৫সহ কয়েক ডজন জেট ইরানের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি একটি ভিডিও বিবৃতিতে বলেছেন যে এই অভিযান ইসরাইলের জন্য তাৎক্ষণিক হুমকি নস্যাত করে দিয়েছে। তিনি নতুন করে উত্তেজনা সৃষ্টি না করতে ইরানকে নতুন দফা উত্তেজনা বাড়ানো হলে আরো জবাব দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন।

ইরানের প্রত্যক্ষদর্শীরা শনিবার ভোরে দেশটির রাজধানী তেহরানের চারপাশে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন। এর কিছুক্ষণ পরে, ইরানের রাষ্ট্র-পরিচালিত আইআরআইবি টিভি জানায়, ইরানের বিমান প্রতিরক্ষা ইসরাইলি হামলার প্রচেষ্টার প্রতিরোধে নিযুক্ত ছিল।

১ অক্টোবর, ইরান ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আনুমানিক ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অন্যান্য অভিযোগের মধ্যে আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীর বেশ কয়েকজন নেতার হত্যার প্রতিশোধ হিসাবে এই পদক্ষেপকে বর্ণনা করা হয়।

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ডানিয়েল হেগারি এক বিবৃতিতে বলেন, ‘’আমাদের বার্তা পরিষ্কার, যারা ইসরাইল রাষ্ট্রকে হুমকি দিচ্ছে এবং এই অঞ্চলকে আরো ব্যাপক উত্তেজনার দিকে ঠেলে দিতে চায়, তাদের চড়া মূল্য দিতে হবে।’

আইডিএফ জানায়, ‘কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার’ জবাবে শনিবার দেশটিতে হামলা চালানো হয়েছে৷ গত ১ অক্টোবর ইসরাইলের ভূখ-ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই দেশটি এর জবাব দেয়ার কথা বলে আসছিল৷

এদিকে, শনিবারের হামলার পর ইরানের আধাসরকারি সংবাদসংস্থা তাসনিম জানায়, ইসরাইলের যেকোন ‘আগ্রাসনের’ জবাব দিতে প্রস্তুত দেশটি৷

বিভিন্ন সূত্রের বরাতে সংবাদসংস্থাটি বলেছে, ‘এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে ইসরাইল তার পদক্ষেপের আনুপাতিক জবাবের মুখোমুখি হবে৷’

মার্কিন কর্মকর্তারা জানান, ইসরাইল ইরানের তেল স্থাপনা বা পারমাণবিক সাইটে নয়, বিভিন্ন সামরিক লক্ষ্যে হামলা চালিয়েছে৷

এই হামলাকে ‘ইরানের সার্বভৌমত্ব’ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছে সৌদি আরব৷ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি এই অঞ্চলের উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করা আহ্বান জানিয়েছে তারা৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com