মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত- ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৪.০৭ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী,রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ– ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় প্রেসক্লাবের কমিটি বিলিপ্ত – ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় রুহিয়া ডিগ্রী কলেজ হল রুমে প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুল হকের সভাপতিত্বে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভায় রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জাহাংগীর আলম (সহ:অধ্যাপক) গত ২ বছরের হিসাব-নিকাশ পেশ করেন। সাধারন আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুহিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মকবুল হোসেন, রুহিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: আব্দুল হক। এ সময় পয়েন্ট আকারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাংবাদিক মজহারুল ইসলাম বাদল, মো: গোলাম মোস্তফা (সহ:অধ্যাপক), মো: আপেল মাহমুদ, মো: আলমগীর হোসেন, মো: ফারক হোসেন, আলহাজ্ব মো: ইব্রাহিম জামান, মো: কাওসার হোসেন, মো: আহসান হাবিব রুবেল, মো: মাসুদ, মো: রুবেল ইসলাম, মো: রমজান আলী প্রমুখ।

সাধারন সভা শেষে রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুল হক প্রেসক্লাবের কমিটি ভেংগে দেন। সকলের সম্মতিতে মো: গোলাম মোস্তফাকে আহবায়ক,  আলহাজ্ব মো: ইব্রাহিম জামান ও মো: মাসুদকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটি আগামী ২ মাসের মধ্যে সদস্যদের ভোটার তালিকা হালনাগাদ করে ইলেকশন/সিলেকশন/সমঝোতা (গঠনতন্ত্র মোতাবেক) যে প্রক্তিয়ায় হোক একটি নতুন কমিটি গঠন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com