মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে সুপারীর বাগিচায় প্লাস্টিকের ব্যাগে বেওয়ারিশ নবজাতকের লাশ

  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৪.১২ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরে তেয়ারীগঞ্জ এলাকায় সুপারি বাগানে প্লাস্টিকের ব্যাগে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের স্থানীয়রা মরদেহটি দেখতে পায়।

স্থানীয়রা জানায়, এখন সুপারি মৌসুম। বিকেলে চরমনসা গ্রামের আবদুল করিমের বাগানে কয়েকজন শিশু সুপারি কুড়াতে যায়। এ সময় তারা বাগানে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর নবজাতকের মাথার অংশ দেখে লোকজনকে ডেকে আনে। পরে লোকজন এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. নুরনবী বলেন, কে বা কারা ব্যাগে ভরে নবজাতকের মরদেহটি বাগানে ফেলে দিয়েছে। আশপাশের কেউই কিছু বলতে পারছে না।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফাকে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com