সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ডানা’র প্রভাবে পিরোজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, প্রস্তুুত ৫৬১ আশ্রয়কেন্দ্র

  • আপডেট সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭.২১ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে পিরোজপুরে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে বয়ে যাচ্ছে তীব্র বাতাস। বুধবার রাত ১২
টা থেকেই আকাশ মেঘলা ও বৃহস্পতিবার সকাল থেকে বেড়েছে বৃষ্টির
পরিমাণ। ফলে আকাশ অন্ধকারাচ্ছন্ন রয়েছে। এদিকে জেলার কচাঁ ,সন্ধ্যা ও
পোনানদীর পানি আগের তুলনায় ৩ থেকে ৪ ফিট বৃদ্ধি পেয়েছে। অব্যাহত
বৃষ্টির কারণে জেলার মানুষ আজ জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি।
জেলার খেটে খাওয়া মানুষগুলো ঘরে বসে অলস সময় কাটাচ্ছে। পাশাপাশি
জনমনে ঝড়ের আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে
দুর্যোগকালীর সময় দুর্যোগকবলিতদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে ২৯৫টি
সাইক্লোন শেল্টারসহ মোট ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তত রয়েছে। জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে এবং
দুর্যোগকালীন সময়ে করণীয় নির্ধারণে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা
কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি ও
স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা সহ সভায় জেলা পুলিশ, নৌবাহিনী ও
সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তব্যে জেলা প্রশাসক
মোহাম্মদ আশরাফুল আলম খান জানান, দুর্যোগের সময় দুর্যোগ
কবলিতদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে ২৯৫টি সাইক্লোন শেল্টার এবং ২৬৬টি
শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তত রয়েছে। এসব
আশ্রয়কেন্দ্রে দুই লাখ ৮০ হাজার ৫০০ জন আশ্রয় নিতে পারবেন। ঘূর্ণিঝড়
মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষসহ প্রতিটি
উপজেলায় একটি টিম করা হয়েছে। প্রস্তত রয়েছে ৬৫টি মেডিকেল টিম।
ঘূর্ণিঝড় মোকাবিলায় রেড ক্রিসেন্টের ২৫০ স্বেচ্ছাসেবক ও দুই হাজার
৪২০ জন সিপিপি সদস্যও প্রস্তত আছেন। এছাড়াও দুর্যোগ কবলিতদের জন্য
পর্যাপ্ত শুকনো খাবার, চাল ও শিশু খাদ্য ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ মজুত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com