সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে পৌর বিপনী বিতান ব্যবসায়ীদের নির্বাচন অনুষ্ঠিত 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৪.১৩ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে পৌর বিপনিবিতান মার্কেট ব্যবসায়ীদের নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেল তিনটায় শুরু হয়ে সন্ধা ৫ টায় শেষ হয়। এতে এম এ মাসুদ (অর্পিতা ফ্যাশন) সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতার সম্পাদক নির্বাচিত হন আব্দুল ওহাব শাকিব (স্বপ্নসাজ কসমেটিকস)।
মঙ্গলবার দুপুর ৩ টা থেকে বিপনী বিতানে ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে মোট ১১৩ টি ভোটারের মধ্যে ১১১ জন ভোট প্রদান করেছেন। এতে সভাপতি ও সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি পদসমূহে বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে মাহবুবুর রহমান মাহবুব (ম্যাক্স ফ্যাশন) জয় লাভ করে।
মার্কেটের উন্নয়নে ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকার অভিপ্রায়ে পৌর বিপণী বিতান মার্কেটের ব্যবসায়ীদের অনুষ্ঠিতব্য নির্বাচনে কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন (হাওলাদার টেলিকম), যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আসিফ আসিফ টেলিকম, ও কোষাধ্যক্ষ আহম্মদ রাকিব (ফ্রেন্ডস ফ্যাশন)।
আগামী এক বছরের জন্য নির্বাচিত কমিটি পরিচালনা করেন জামান হোমিও এর স্বত্বাধিকারী ডা: শরিফুল ইসলাম।
ব্যবসায়ীরা আগামী দিনগুলোতে সবাই একে অপরের সহযোগিতায় বন্ধুসুলভ আচরণ করে মার্কেট এবং ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যাশায় সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com