সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরাকি মিলিশিয়াদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৩.৩৫ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও নৌ জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে একটি ‘টার্গেট ব্যাংক’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরাকের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী। পাশাপাশি, নিজেদের সদস্যদের জন্যও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে তারা।

আল-নুজাবা মুভমেন্ট নামের ওই সশস্ত্র গোষ্ঠীটি বুধবার এক্সে বলেছে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরাকি প্রতিরোধ শিবিরের (ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক) টার্গেট ব্যাংকের আওতায় রয়েছে।

পাশাপাশি ইরাকি মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত ইরাকি প্রতিরোধ শিবিরের সব সশস্ত্র গোষ্ঠীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে উল্লেখ করে তারা বলেছে, এই মুহূর্ত থেকে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

এর আগে, ইরাকি শিয়া মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহর নিরাপত্তা বিষয়ক নেতা আবু আলী আল-আসকারি সতর্ক করেন যে, ইসরায়েল যদি ইরাকে হামলা করে বা ইরানে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রকে তার ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়, তবে তার দলের প্রতিক্রিয়া কেবল ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, (মধ্যপ্রাচ্যজুড়ে) পুরো মার্কিন উপস্থিতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ফিলিস্তিনিদের সমর্থনে ওই অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com