সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন ইউএনও

  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০, ১০.১৫ পিএম
  • ৪১৪ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে খাদ্য সামগ্রী জন্য ৩৩৩ এ কল দেয় আল ইকরা ফাউন্ডেশন নামক একটি সামাজিক সংগঠন। এর পরেই সংগঠনের সদস্যদের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন ইউএনও আসাদুজ্জামান। উপজেলার চন্দনতলা এলাকায় আল ইকরা ফাউন্ডেশনের ৩৬টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী নিয়ে বিতারণ করেন তিনি।
জানা যায়,উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকায় আল ইকরা ফাউন্ডেশন ৫০ সদস্য নিয়ে একটি সামাজিক সংগঠন করেন কিছু যুবক। এই করোনা ভাইরাসের কারণে ঐ সংগঠনের ৩৬ সদস্যরা কর্মহীন হয়ে পড়েন। বাড়িতে কোনো খাবার না থাকায় ৩৩৩ নম্বরে কল দেয় কর্মহীন সদস্যরা। পরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল, আলু ও ডাল নিয়ে ছুটে যায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলো সহকরী (ভূমি) সেলিম মিঞা,সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদ,তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি খাইরুল ইসলাম আকাশ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩৩৩ নম্বরে কল পেয়ে জেলা প্রশাসনের নির্দেশে আল ইকরা ফাউন্ডেশনে সদস্যদের খাদ্র সামগ্রী নিয়ে বৃষ্টির ভিতরে কাঁচা রাস্তা দিয়ে হেটে তাদের ৩৬ সদস্যদের মাঝে ১০ কেজি চাল,৪কেজি আলু ও ১কেজি ডাল বিতারণ করা হয়। প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা বিতারণ র্কাযক্রম ভবিৎষতে অব্যহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com