সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী গোপালগঞ্জ থেকে উদ্ধার, ১ অপহরণকারী গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৫.০৯ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ ইয়াছিন শিকদার (২৭)।

মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ৮ টায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।

 

বাড্ডা থানা সূত্র জানায়, গতকাল (১৫ অক্টোবর, ২০২৪) ভিকটিম মিন্টু শিকদারের বড় ভাই মোঃ আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিঃ এর প্রোপ্রাইটার ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু শিকদার ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ৮.৫০ টায় মধ্য বাড্ডার বৈশাখি সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হয়। সকাল আনুমানিক ৯.০০ টার সময় তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে গ্রেফতারকৃত ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে মিন্টু শিকদারকে জোরপূর্বক একটি সাদা CHR গাড়িযোগে অপহরণ করে নিয়ে যায়। এসময় তার মামাতো ভাই মোঃ আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।

সূত্র জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ৮ টার দিকে গোপালগঞ্জ থানা পুলিশের সহায়তায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ইয়াছিন শিকদারকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ভিকটিম মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত CHR গাড়িটিও জব্দ করা হয়।

থানা সূত্র আরও জানায়, অপহরণকারী ইয়াছিন শিকদার একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতো। সে অর্থ আত্মসাৎ করার উদ্দেশে ভিকটিম মিন্টু শিকদারকে অপহরণ করেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃত ইয়াছিন শিকদারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপহরণে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com