সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহা অষ্টমী ফরিদপুরে অঞ্জলি ও কুমারী পুজা

  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৯.২৪ এএম
  • ১২৬ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি :

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফরিদপুরের বিভিন্ন মন্দিরে মন্দিরে দুর্গা পূজার তৃতীয় দিনে মহা অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হবে।

ফরিদপুর রামকৃষ্ণ মিশনে মালিনী রূপে যে কুমারী দুর্গা মা হিসেবে পূজিত হন তার নাম অনুরূপা চক্রবর্তী। সে শহরের আলীপুর নিবাসী অমিত চক্রবর্তী ও অন্যন্যা ভাদুড়ী দম্পতির মেয়ে। মেধার বয়স সাত বছর। সে কেজি শ্রেণীর ছাত্রী। এই অষ্টমী পূজায় বহু নারী ও পুরুষ ভক্ত পূজায় উপস্থিত ছিলেন।

এছাড়া সকালে জেলার নয় উপজেলার ৭২৭টি মন্ডপে মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মন্ডপে উপোস থেকে ভক্তরা দুর্গা মায়ের চরণে পুস্পাঞ্জলি দিয়েছে।

সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুসহ ভক্ত দর্শনার্থীরা নতুন পোশাক পড়ে পূজা মন্ডপে ভিড় করেন। এ সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাজনা এবং শঙ্খধ্বনিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com