সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামী গানের ঘটনায় আটক ২: পুলিশ

  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৫.৪১ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জেএম সেন হলের পূজা মণ্ডপে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক চেতনার গান পরিবেশনে অংশগ্রহণকারী দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ।

আটকরা হলো- তানজিমুল উম্মাহ মাদরাসার শিক্ষক শহিদুল করিম (৪২) ও দারুল ইরফান একাডেমির শিক্ষক মো.নুরুল ইসলাম (৪০)। এ ঘটনায় মামলা দায়েরের কাজ চলছে বলেও জানান তিনি।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত বৃহস্পতিবার রাতে মঞ্চে গান পরিবেশনের জন্য চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমিকে অনুরোধ করেছিলেন।

অতিরিক্ত উপকমিশনার বলেন, অনুরোধে একাডেমির ছয়জন সদস্য দুটি গান পরিবেশন করেন এবং একটি গান হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

পুলিশ এখনও এই দলের অন্য সদস্যদের আটকের চেষ্টা করছেন। তারা হলেন- আব্দুল্লাহ ইকবাল (৩০), রনি (২৮), গোলাম মোস্তফা (২৭) ও মামুন (৩৬)।

তারা গেয়েছেন শাহ আবদুল করিমের বিখ্যাত গান ‘আগের কি সুন্দর দিন কাতাইতাম’ ও ‘শুধু মুসলিমের লগী আসেনিকো ইসলাম’। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, কেউ কেউ অপরাধীদের শিবিরের সদস্য বলে দাবি করেছেন, যদিও যুবকদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভুয়া খবর, মিথ্যা এবং ভুল তথ্য খণ্ডনকারী স্বাধীন বাংলাদেশি ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট গুজব স্ক্যানার নিশ্চিত করেছে যে ভাইরাল ভিডিওটি আসল এবং অসম্পাদিত।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ঘটনাস্থলে ছুটে যান এবং বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ছয় যুবককে গ্রেপ্তার করা হবে, যারা একটি পূজামণ্ডপে মঞ্চে উঠে একটি ইসলামিক গানসহ দুটি গান গেয়েছিল। তারা(শিল্পীরা) বলেছিল কেবল একটি দেশাত্মবোধক গান গাইবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com